বগুড়া সোনাতলায় অনিক কুমার নামে এক ব্যক্তি দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত
আ: ওয়াহেদ ফকির : গত মঙ্গলবার বগুড়া সোনাতলা উপজেলার হরিখালী সিএনজি স্ট্যান্ড এলাকায় শ্রী অনিক কুমার (৩০), দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত।

আহত ব্যক্তি হলো, উপজেলার হাসরাজ গ্রামের পিতা শ্রী পরিমল এর পুত্র শ্রী অনিক কুমারকে হরিখালী সিএনজি স্ট্যান্ডে পূর্ব শত্রুতার জেরে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে দুর্বৃত্তরা ঘটনার স্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় জনগণ অনিক কুমারকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির করান।
Viewed 4450 times


