August 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

সাধারণ আলুর চেয়ে লাল আলু কতটা উপকারী?

ডেস্ক রিপোর্ট : আমাদের দেশে আলুর উৎপাদন ব্যাপক, তাই ভাতের পরেই আমাদের খাবারে আলুর স্থান। এর মধ্যে লাল আলু তুলনামূলকভাবে বেশি উপকারী। এতে রয়েছে ভিটামিন ‘এ’, ‘বি’ ও ‘সি’-এর পাশাপাশি খোসায় আছে ভিটামিন ‘এ’, পটাশিয়াম, আয়রন, অ্যান্টি-অক্সিডেন্ট, ফাইবার ও প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট।

এছাড়াও এতে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি ও আয়রন।  এই আলুতে থাকা ভিটামিন বি-৬ মানসিক স্বাস্থ্যের জন্য বিশেষভাবে উপকারী। এটি সেরোটোনিন ও ডোপামিন নামের দুই গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার তৈরিতে সাহায্য করে, যা মস্তিষ্কে অনুভূতির আদান-প্রদান নিয়ন্ত্রণ করে এবং মানসিক চাপ কমিয়ে মন ভালো রাখতে সহায়তা করে।  রক্তচাপ নিয়ন্ত্রণেও আলু কার্যকর। এতে থাকা কুকোয়ামাইন নামের একটি যৌগ রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে।

তবে মনে রাখতে হবে, অতিরিক্ত আলু খেলে রক্তে চিনির মাত্রা বেড়ে যেতে পারে এবং ওজনও বাড়তে পারে।  এছাড়া লাল আলুতে থাকা গ্লুকোজ, অক্সিজেন, ভিটামিন বি-কমপ্লেক্স, অ্যামিনো অ্যাসিড, ওমেগা-৩ ও অন্যান্য ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং একে সচল রাখে।

Viewed 4700 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!