June 30, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

কারিনা কাপুরের সৌন্দর্যের গোপন রহস্য ফাঁস

ডেস্ক রিপোর্ট : বলিউড অভিনেত্রী কারিনা কাপুর সবসময় ব্যস্ততার মধ্য দিয়ে দিন পার করে থাকেন। এ মুহূর্তে মেঘনা গুলজার পরিচালিত তার নতুন সিনেমা ‘দায়রা’র শুটিং নিয়ে ব্যস্ত। যেখানে তার সহ-অভিনেতা দক্ষিণী জনপ্রিয় অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন। কাজ, পরিবার আর নিজেকে যত্নে রাখার ভারসাম্যে কারিনা কাপুর খান আজও বলিউডের সেই চিরকালীন সৌন্দর্যে রুচিশীল ও ট্রেন্ডসেটার। তিনি জানেন, স্টাইল মানে শুধু বাহ্যিকতা নয়, এটি একটি জীবনদর্শন। কীভাবে ঐতিহ্য আর আধুনিকতাকে নিখুঁতভাবে মিশিয়ে দিতে হয়, সেটি তিনি পরখ করে দেখেছেন।

অভিনেত্রী বলেন, ফেবল অ্যান্ড ম্যান-এর সঙ্গে তার এ সহযোগিতার মূলেই রয়েছে ভারতীয় ঐতিহ্যের প্রতি এক যৌথ ভালোবাসা। আমার মনে হয়, এটি ঐতিহ্যের মধ্যে নিহিত। তিনি বলেন, তাই এটা আমার জন্য একেবারে তাৎক্ষণিক সংযোগের মতো, যা আমি সত্যিই ভালোবাসি। ভারত এখন বিশ্বের দিকে এগোচ্ছে, আর আমরা আমাদের ভারতীয় ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরছি—সেটাই ফেবল অ্যান্ড ম্যান ভালোবেসে।

অভিনয় জীবনের কারণে প্রতিদিন মেকআপ, আলো, রোদ আর পণ্যের সংস্পর্শে থাকা অভিনেত্রীর জন্য চুলের যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে কারিনা কাপুর বলেন, নিয়মিত তেল ম্যাসাজ আর সঠিক হেয়ার অয়েল ব্যবহারই আসল কথা। বিশেষ করে আমার মতো অভিনেত্রী, যে প্রায় সারাক্ষণ রোদে থাকে, তার জন্য ফেবল অ্যান্ড ম্যান-এর হোলি রুটস হেয়ার অয়েল সত্যিই দারুণ কাজ করে।

তবে সৌন্দর্যচর্চায় সরলতাই তার মন্ত্র। তিনি বলেন, আমি কখনো মেকআপ তুলে না রেখে ঘুমাই না, এমনকি ভোর ৪টাতেও না। স্কিন কেয়ার না মেকআপ কোনটা বেশি প্রিয়, এমন প্রশ্নে হাসতে হাসতে কারিনা বলেন, দুটোই। কারণ তারা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। নিজের প্রিয় পণ্য সম্পর্কে জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘মহা ম্যান হেয়ার অয়েল’। এটা আসলে এক ধরনের পোস্ট-ওয়াশ হেয়ার অয়েল, যা আমি খুব পছন্দ করি এবং সব সময় সঙ্গে রাখি।

উল্লেখ্য, ফেবল অ্যান্ড ম্যান একটি ভারতীয় ঐতিহ্য ও আয়ুর্বেদ-অনুপ্রাণিত চুলের যত্নের ব্র্যান্ড, যা ভাইবোন আকাশ ও নিকিতা মেহতা প্রতিষ্ঠা করেছেন। এটি স্বাস্থ্যকর এবং শক্তিশালী চুলের জন্য বিভিন্ন ধরনের পণ্য তৈরি করে, যেমন হেয়ার অয়েল, শ্যাম্পু এবং মাস্ক। ব্র্যান্ডটির পণ্যগুলো ভেগান, নিষ্ঠুরতা-মুক্ত এবং রং করা চুলের জন্য নিরাপদ। আর অভিনেত্রী কারিনা কাপুর গ্লোবাল অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন।

Viewed 4250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!