এবার শাহরুখের রেড চিলিজ ও নেটফ্লিক্সের বিরুদ্ধে সমন জারি
ডেস্ক রিপোর্ট : ২০২১ সালে মুম্বাইয়ের এক ক্রুজ পার্টি থেকে মাদক গ্রহণের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। সেই ঘটনার সঙ্গে এনসিবির সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের প্রত্যক্ষ যোগ ছিল। সেই ঘটনার জেরে বেশ কিছু দিন সংশোধনাগারেও থাকতে হয়েছিল শাহরুখপুত্রকে। পরে মুক্তি পেয়ে ফিরে আসেন আরিয়ান।
ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওয়াংখেড়ে সমীরের অভিযোগ ছিল— তাকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে রেড চিলিজ প্রযোজিত, আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ। এ জন্য শাহরুখ, গৌরী ও আরিয়ান খানের বিরুদ্ধে দুই কোটি রুপির মানহানির মামলাও করেন তিনি।
যদিও এর আগে দিল্লি হাইকোর্টের তরফে সমীরকে পাল্টা প্রশ্ন করা হয় এ মামলা গ্রহণযোগ্যতা নিয়ে। এ প্রসঙ্গে সাংবাদিকরাও প্রশ্ন করেন সমীরকে। কিন্তু তিনি কারও সামনে কথা বলতে রাজি হননি। শুধু বলেছিলেন, তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না।
শুধু তাই নয়, সমীরের আবেদনেও বলা হয়েছিল— ওই সিরিজে এমন একটি চরিত্র দেখানো হয়েছে, যে ‘সত্যমেব জয়তে’ বলার পর মধ্যমা আঙুল দেখিয়েছে। ‘সত্যমেব জয়তে’ ভারতের জাতীয় প্রতীকের অংশ। তাই এই দৃশ্যে ‘৭১-এর ‘জাতীয় সম্মানের প্রতি অবমাননা প্রতিরোধ আইন’ লঙ্ঘিত হয়েছে।
Viewed 3700 times