সাদুল্লাপুরে শারদীয় দুর্গাপূজায়, বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জের অতি:ডিআইজি
জাহিদ খাঁন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন।
মঙ্গলবার রাতে তিনি সাদুল্লাপুরের হামিন্দপুর ( উত্তর পাড়া) পূজা মণ্ডপ পরিদর্শন করেন। ডিআইজি মহোদয় সনাতন ধর্মাবলম্বী ও মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন। তিনি সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এরপর তিনি সাদুল্লাপুর কেন্দ্রীয়, ভূমি অফিস মন্দির সহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এর আগে ডিআইজি মহোদয় গাইবান্ধা পৌঁছালে তাকে স্বাগত জানান জেলার পুলিশ সুপার জনাব নিশাত এ্যঞ্জেলা । এসময় আরও উপস্থিত ছিলেন সাদুল্লাপুর থানার অফিসার-ইন-চার্জ মোঃ তাজ উদ্দিন খন্দকার সহ জেলা পুলিশ এবং রেঞ্জ অফিসের কর্মকর্তারা।
Viewed 4000 times