September 26, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

যুবদল নেতা রাহুল হত্যাকান্ডের আনুমানিক ৯ ঘণ্টার মধ্যে হত্যাকারী জামিল গ্রেফতার

আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ গত মঙ্গলবার বগুড়া কাহালু উপজেলা মালঞ্চা ইউনিয়নের মাগুড়া পশ্চিমপাড়া এলাকায় একটি পুকুরে হুইল বরশি দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা যুবদল নেতা রাহুলকে এলোপাথারী কুপিয়ে হত্যা করে। উক্ত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে ডিবি কাজ শুরু করে। তারই ধারাবাহিকতায় জেলা ডিবির একটি চৌকশ টিম তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার শেরপুর উপজেলা গাড়িদহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে, পৌরসভার ১৩ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রাহুল হত্যার মূল পরিকল্পনাকারী অভিযুক্ত আসামী মোঃ জামিল হোসেন (৪৫), পিতা মৃত আব্দুল মজিদ, সাং পাল্লাপাড়া, থানা-কাহালু, বগুড়াকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, দীর্ঘদিন যাবত পুকুর লিজ নিয়ে মাছ চাষকে কেন্দ্র করে ডিসিসড রাহুল ও তার চাচা সালামের সাথে তার বিরোধ চলে আসিতেছিলো। তারই ধারাবাহিকতায় ডিসিসড রাহুল বরশি দিয়ে আসামী জামিলের লিজকৃত পুকুরে মাছ ধরতে গেলে, আসামী জামিল তার ১০ থেকে ১২ জন সহযোগী মিলে ডিসিসড রাহুলকে মাছ ধরতে বাঁধা প্রদান করে তাদের মধ্যে কথাকাটাকাটির সৃষ্টি হয়। কথাকাটাকাটির একপর্যায়ে আসামী জামিল ও তার সহযোগী আসামীরা তাদের কাছে থাকা ছুরি দ্বারা ডিসিসড রাহুলকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারীভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে ডিসিসড রাহুলের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামী মোঃ জামিলের বিরুদ্ধে ইতিপূর্বে বিজ্ঞ আদালতে ৩টি মামলা বিচারাধীন আছে। আসামীর বিরুদ্ধে উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Viewed 5150 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!