May 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া শহরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা

আরমান হোসেন ডলার,বিশেষ প্রতিনিধি,বগুড়াঃ বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে আজ ৩০শে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সন্ধ্যাই সনাতন ধর্মের বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা উপলক্ষে বগুড়া শহরে বেশ কিছু পূজা মণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির একটি প্রতিনিধিদল।

 

সেই সময় তারা বগুড়া শহরের, বগুড়া সনাতন ধর্ম মন্দির, রেলওয়ে বাঁশফোড় কলোনী দুর্গা পূজা মণ্ডপ, সেউজগাড়ী পালপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির সহ বেশ কিছু মন্দিরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক খোঁজখবর নেই।

 

উল্লেখ্য বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে সেই সময় উপস্থিত ছিলেন সংগঠনটি জেলা কমিটির সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু রায়হান, সিনিয়র যুগ্ম সম্পাদক ডাঃ এ এস এম রায়হান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল, সহ দপ্তর সম্পাদক মোঃ হাবিব, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সোবান পুটু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ ফজলু সাকিদার, বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ সাদেক আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা সহ উক্ত পূজা মন্ডপ গুলোতে দায়িত্ব রত্ন আনসার এবং পুলিশ সদস্যবৃন্দরা।

Viewed 4750 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!