April 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

‎সাদুল্লাপুরে অষ্টমী ও কুমারী পূজার মধ্য দিয়ে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। ‎


গাইবান্ধা জেলা প্রতিনিধি , জাহিদ খান :
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহাষ্টমী। ‎এই দিন সাদুল্লাপুর কেন্দ্রীয় মন্দিরে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। অষ্টমী পূজার মূল আকর্ষণই হলো কুমারী পূজা। এদিন ফুল, জল, বেলপাতা, ধূপ-দীপসহ ষোড়শ উপচারে কুমারীরূপে দেবী দুর্গারই আরাধনা করা হয়। ‎ ‎মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে গত রোববার শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে আগামী ২ অক্টোবর দুর্গোৎসব শেষ হবে। পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী,সাদুল্লাপুর উপজেলার ১১ ইউনিয়নে এ বছর ১০৬টি মন্দির-মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হচ্ছে। ‎শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ‎পূজা-মন্ডপে আনসার, গ্রাম পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্দির-মন্ডপের স্বেচ্ছাসেবকগন দায়িত্ব পালন করছে। ‎এ বছর দেবী দুর্গার গজে (হাতি) আগমন এবং দোলায় (পালকি) গমন হবে। গজে দেবীর আগমনকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, যা শান্তি, সমৃদ্ধি ও শস্য-শ্যামলা বসুন্ধরার প্রতীক। অন্যদিকে, দোলায় গমন মহামারি বা মড়কের ইঙ্গিত বহন করে, যা একটি অশুভ সংকেত বলে মনে করে সনাতন ধর্মানুসারীরা।

Viewed 3800 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!