September 23, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ভিয়েতনামে টাইফুন ‘বুয়ালোই’র তাণ্ডবে নিহত ৮

ডেস্ক রিপোর্ট : ভিয়েতনামে তাণ্ডব চালিয়েছে টাইফুন ‘বুয়ালোই’। এতে প্রাণ গেছে কমপক্ষে আট জনের। এখনও নিখোঁজ ১৭ জন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ হাতিনে আঘাত হানে টাইফুনটি।

এ সময়, প্রবল বাতাসে উপড়ে যায় গাছপালা, ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রদেশটির বেশ কিছু অংশে এখনও বিচ্ছিন্ন রয়েছে ইন্টারনেট ও বিদ্যুৎ সেবা।

এর আগে, বুয়াইলোইয়ের প্রভাবে রোববার থেকেই তীব্র বাতাস আর ভারী বৃষ্টিপাত শুরু হয় উপকূলীয় এলাকায়। এতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় অনেক জায়গায়।

এর আগে, টাইফুন আঘাত হানার আগেই ১০টি উপকূলীয় এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয় হাজার হাজার বাসিন্দাকে। সব মাছ ধরার ট্রলারকে বন্দরে ভিড়তে নির্দেশ দেয় কর্তৃপক্ষ। সেইসাথে, বন্ধ রাখা হয় বেশ কয়েকটি বিমানবন্দরও।

Viewed 5250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!