পাহাড়ে হঠাৎ অস্থিরতার নেপথ্যে কারা—প্রশ্ন জামায়াত আমিরের
ডেস্ক রিপোর্ট : খাগড়াছড়ির গুইমারা উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অন্তত তিনজন নিহত ও একজন মেজরসহ ১৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি আরও বলেন, ‘খাগড়াছড়ি অখণ্ড বাংলাদেশেরই অংশ। জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অনস্বীকার্য দায়িত্ব। এ বিষয়ে যথাযথ দৃষ্টি দেওয়া এখন অত্যন্ত প্রয়োজন।’
উল্লেখ্য, রোববার রাতে গুইমারা উপজেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
Viewed 5100 times