May 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

জিমে ভারি ওজনসহ ব্যায়াম উপকারী, তবে উচ্চ রক্তচাপে আক্রান্তরা কি নিরাপদ?

ডেস্ক রিপোর্ট : নিয়মিত শরীরচর্চা স্বাস্থ্যের পক্ষে ভালো। আর আপনি যদি ভারি ওজনসহ ব্যায়াম করেন, তবে আরও ভালো— দ্রুত দেহের মেদ কমে যায়। এর পাশাপাশি পেশির ঘনত্ব বৃদ্ধিতেও সাহায্য করে থাকে। কিন্তু যাদের উচ্চ রক্তচাপ রয়েছে কিংবা যারা হাইপার টেনশনে ভোগেন, তাদের ক্ষেত্রে ওজনসহ সব ধরনের ব্যায়াম কি উপযোগী? উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে তা নিরাপদ নয়। আর সঠিক সময়ে সতর্ক না হলে ক্ষতির সম্ভাবনাও বেশি হতে পারে।

এ বিষয়ে চিকিৎসকরা জানিয়েছেন, প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তির রক্তচাপ যদি নিয়ন্ত্রিত হয়, তাহলে ভারি ওজনসহ ব্যায়াম শরীরের পক্ষে ভীষণ উপকারী। কিন্তু রক্তচাপ যদি অনিয়ন্ত্রিত হয়, তাহলে ভারি ওজনসহ ব্যায়াম করলে হার্টের ক্ষতি হতে পারে। এমনকি উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তির মৃত্যুঝুঁকিও হতে পারে।

তারা আরও জানিয়েছেন, সপ্তাহে অন্তত দুদিন স্ট্রেংথ ট্রেনিং শরীরের পক্ষে উপকারী। তবে রক্তচাপ নিয়ন্ত্রিত না হলে, সে ক্ষেত্রে রেজিস্ট্যান্স ব্যান্ড, ডাম্বেল বা কোনো ওয়েট মেশিনকে বুঝে ব্যবহার করা উচিত।

কারণ ভারি ওজন চট করে তুলতে গেলে তা হঠাৎ করে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে ভারি ওজন তোলার সময় অনেকে সাধারণত দম বন্ধ করে থাকেন। কিন্তু হাইপার টেনশন থাকলে এ অভ্যাস হঠাৎ করে রক্তচাপ বৃদ্ধি করে হার্টঅ্যাটাকে পরিণতি হতে পারে।

এ ক্ষেত্রে উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিকে প্রশিক্ষকের পরামর্শ অনুযায়ী শরীরচর্চা করা উচিত বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রয়োজনে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম শিখে নেওয়া উচিত। এর ফলে ওজন তোলার সময়ে শ্বাস-প্রশ্বাসের মধ্যে সমতা বজায় থাকবে। যারা উচ্চ রক্তচাপের শিকার, তাদের ক্ষেত্রে হাই ইন্টেনসিটি ট্রেনিং, আইসোমেট্রিক এক্সারসাইজ করা উচিত নয়। এ ধরনের ব্যক্তি ক্ষেত্রে এরোবিক্স, হালকা ওজনসহ ব্যায়াম, যোগ এবং পাইলেটস অনেক বেশি সুবিধাজনক।

Viewed 4750 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!