August 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

পূজার আগে ব্রণ দূর করার সহজ উপায়

ডেস্ক রিপোর্ট : পূজার বেশি দিন বাকি নেই। এই সময়ে মুখে ব্রণ উঠেছে। কী এক বিড়ম্বনা! চাইছেন ফেসিয়াল করতে, কিন্তু ব্রণভরা মুখে ফেসিয়াল না করা ভালো। এতে ব্রণ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে ত্বক নিখুঁত করতে ঘরোয়া উপায় মানতে পারেন। এদিক সেদিক না ঘুরে হেঁশেলের দারুচিনি ও মধুতে দ্বারস্ত হতে পারেন।

দারুচিনিতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। তাই এটি ব্যবহার করলে ব্রণের সমস্যায় উপকার পাওয়া যায়।   পাশাপাশি ত্বকের একাধিক সমস্যা দূরে থাকে। অন্যদিকে, মধুতেও অ্যান্টি-মাইক্রোবিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা ব্রণ কমাতে সহায়ক। এছাড়া  মধু ত্বক সতেজ রাখতেও সাহায্য করে।

দারুচিনি ও মধু এ দুটি উপাদানই ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। পাশাপাশি ব্রণের ফোলা ভাব ও লালচে ভাব কমায়। ত্বকের প্রদাহ কমাতেও সহায়ক এই দুই উপাদান। দারুচিনি ও মধু ব্যবহার করলে ব্রণের দাগও সহজেই দূর হয়ে যায়।

কীভাবে ব্যবহার করবেন 
পাত্রে খাঁটি মধু নিন। এতে এক চা চামচ দারুচিনির গুঁড়ো মিশিয়ে নিন। সামান্য পানি মিশিয়ে মিশ্রণটি তৈরি করুন। ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে, পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে নিন। দারুচিনি ও মধুর ফেসপ্যাক লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে নিন। অবশ্যই ত্বকের সঙ্গে মানানসই ময়েশ্চারাইজার লাগাবেন। অনেক সময়ে দারুচিনি ও মধুর ফেসপ্যাক মাখা মাত্র ত্বকে জ্বালা ভাব দেখা দেয়। তাই ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নেওয়া দরকার। এ ফেসপ্যাক কিন্তু শুষ্ক ত্বকের জন্য উপযোগী।

Viewed 5750 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!