May 13, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ৩টি পরিবারকে আর্থিক সহায়তা দিলেন আমরা বিএনপি পরিবার

রুহুল আমিন শাহিন, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়া সদর উপজেলার সাবগ্রাম চকঝপু জিগাতলা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ৩টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন আমরা বিএনপি পরিবার।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ১৮সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় জিগাতলা এলাকাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন শেষে ৩টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন আমরা বিএনপি পরিবারের আহবায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

 

আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন বলেন, সোশ্যাল মিডিয়াতে বগুড়ার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের বিষয়ে জানতে পেরে আমাদেরকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রুমন আরো বলেন, সমাজের অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের সবসময় নির্দেশনা দেন তারেক রহমান।

 

আর্থিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত মোফাজ্জ্বল হোসেন বলেন, তারেক রহমান আমাদের খোঁজ-খবর নিয়েছে আর্থিক অনুদান দিয়েছে আমরা খুব খুশি। আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুক। তারেক রহমান দেশে এসে বাংলাদেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাক।

 

এসময় উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী রংপুর বিভাগের সমন্বয়কারী বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, শাহাদত হোসেন, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, আরডিএ যুগ্ম পরিচালক আব্দুল মজিদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ্ নয়ন, বিএনপির নেতা নূর মো: রিপন, ফজলে রাব্বি তোহা, আব্দুল গফুর দারা, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, ইঞ্জিনিয়ার আবু জাফর মো: রেজা, শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, পদ্মপাড়া জেড ফোর্সের সাধারণ সম্পাদক কমল, যুবদল নেতা এসএম রিপন প্রমুখ।

 

উল্লেখ্য ২ সেপ্টেম্বর বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হতে মামুনুর রশিদ, মিনার হোসেন ও মোফাজ্জল হোসেনের ঘরবাড়ি পুড়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ৩টি বাড়ির মূল্যবান কাগজপত্র, আসবাবপত্র ও নগদ অর্থসহ সব কিছু ছাই হয়ে যায়

Viewed 4250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!