September 26, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

আগামী সপ্তাহে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেবে লুক্সেমবার্গ

আন্তর্জাতিক ডেস্ক: আগামী সপ্তাহে নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সম্মেলনে তারা ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি প্রদানের উদ্যোগে যোগ দিচ্ছে লুক্সেমবার্গ।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বে ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি আন্দোলন ত্বরান্বিত হয়েছে। এর পেছনে কারণ, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় দুই বছর ধরে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরাইল।

লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন সোমবার সাংবাদিকদের বলেন, ‌‘সাম্প্রতিক মাসগুলোতে পরিস্থিতি অনেকটাই খারাপ হয়েছে। ইউরোপ এবং বিশ্বের বিভিন্ন দেশ এখন দেখাচ্ছে যে, দুই রাষ্ট্র সমাধান এখনও প্রাসঙ্গিক।’

Viewed 5450 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!