September 24, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

জিএম কাদের-শামীম হায়দারের বিরুদ্ধে মামলার আবেদন ছাত্র অধিকার নেতার

আন্তর্জাতিক ডেস্কঃ গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের ‘হত্যার উদ্দেশে হামলা চালিয়ে গুরুতর জখমের’ অভিযোগে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানায় মামলার এ আবেদন করেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট।

সম্রাট সাংবাদিকদের জানান, জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাদের গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা চালায়। আমি এতদিন হাসপাতালে ছিলাম। গতকাল (সোমবার) রিলিজ পেয়েছি। আজ মামলা করতে এসেছি।

 

Viewed 5450 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!