August 11, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও সন্তানকে জবেহ করে হত্যা

আশিক সুজনঃ বগুড়ার শিবগঞ্জে সাদুল্যাপুর বটতলা গ্রামে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।১৬’ই সেপ্টেম্বর, মঙ্গলবার সকালে নিজ বাড়িতে তাদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী।

স্থানীয় সূত্রে জানা যায় ,১৫’ই সেপ্টেম্বর সোমবার অনুমানিক দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে মা ও ছেলেকে কুপিয়ে/জবেহ করে হত্যা করেছে।মঙ্গলবার সকালে জানালা দিয়ে মরদেহ দেখতে পায় গ্রামবাসী।অতঃপর গ্রামবাসী নিহতদের স্বজন ও পুলিশে খবর দেন।পিবিআইয়ের ক্রাইম সিন টিম ঘটনাস্থলে পরিদর্শন করেন।বারান্দায় রানী বেগমের রক্তাক্ত মরদেহ ও আরেক কক্ষে ছিল ইমরানের মরদেহ পড়েছিল।নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহতদের স্বজনরা জানান,ঘর থেকে একটি মোটরসাইকেল,নগদ অর্থ ও প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা!!

 

বগুড়ার সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতরা উপজেলার বটতলা গ্রামের কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম (৪০) ও ছেলে ইমরান হোসেন (১৮)।নিহত  ইমরান নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির অধ্যায়রত শিক্ষার্থী ছিলেন প্রাথমিক ভাবে জানা যায়।নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সজিমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Viewed 7850 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!