May 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া শহরের বারোপুরে ভাংঙ্গারী ব্যাবসার আড়ালে মাদকের রমরমা বাণিজ্য

আশিক সুজনঃ বগুড়া শহরের বারোপুরে ভাংঙ্গারী ব্যাবসার আরালে মোঃওবাইদুর রহমান গড়ে তুলেছেন রমরমা মাদকের কারবার।তিনি বারোপুর এলাকায় একটি ভাড়া বাসায় তার স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন।তিনি জয়পুরহাট জেলার কালাইয়ের উলিপুর গ্রামের মোঃআলী আকবরের পুত্র।সোমবার অনুমানিক সন্ধ্যা ০৬.৩০ মিনিটে ৬৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ লক্ষ ১১ হাজার টাকা সহ ওবায়দুল রহমান(৪০)নামের এক চৌকস মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি)বগুড়া।

 

 

এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অনুমানিক সন্ধ্যা ০৬.৩০ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের(ডিএনসি)বগুড়ার উপ-পরিদর্শক মোঃতাহিদুল আলমের নেতৃত্বে একটি টিম বারোপুর হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন একটি ভাংঙ্গারীর দোকানে অভিজান পরিচালনা করার সময় আসামির বসতবাড়ি থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ অর্থ উদ্ধার করেন।অতঃপর আসামির ভাড়া বাড়ি তল্লাশি করে সর্বোমোট ৬৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ লক্ষ ১১ হাজার টাকা জব্দ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)বগুড়া।

 

 

এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃতাহিদুল আলম বলেন,আসামি ওবায়দুর রহমানের নামে দীর্ঘদিন যাবৎ ভাংঙ্গারী ব্যাবসার আরালে মাদকের খুরচা ও পাইকারি বিক্রির অভিযোগ রয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে সোমবার অনুমানিক ০৬.৩০ মিনিটে আসামির ভাড়া বাসা থেকে মোট ৬৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ লক্ষ ১১ হাজার টাকা সহ আসামি ওবায়দুর রহমানে কে গ্রেফতার করি।

 

 

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের(ডিএনসি) বগুড়ার ডি.ডি মোঃজিললুর রহমান দৈনিক আমার ভাষাকে বলেন, আসামি ওবায়দুল রহমান একজন মাদক কারবারি।তার নামে এর আগেও একাধিক মাদকের মামলা আছে।উক্ত আসামিকে গ্রেফতারের পরে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।মাদকের বিরুদ্ধে আমাদের অভিজান চলমান থাকবে।হয়তো মাদকে নির্মূল করা সম্ভব নয়,তবে নিয়ন্ত্রণে আনার প্রয়াস আমাদের সর্বস্তরের শ্রেনী-পেশার মানুষের মাঝে বিদ্যমান থাকতে হবে।

Viewed 9250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!