September 26, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ডিজিটাল ব্যাংক স্থাপনের আবেদন করার সময় বাড়ল

অর্থনীতি ডেস্ক রিপোর্টঃ ডিজিটাল ব্যাংক স্থাপনের আবেদন করার সময়সীমা আরও এক মাসের বেশি বাড়ানো হয়েছে। এই ব্যাংক স্থাপনের জন্য আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করার কথা ছিল। এটি বাড়িয়ে আগামী ২ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।

 

সোমবার কেন্দ্রীয় ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

এত বলা হয়, ডিজিটাল ব্যাংক স্থাপনের লক্ষ্যে আবেদনকারীদের পূর্ণাঙ্গ ও মানসম্মত প্রস্তাবনা তৈরি এবং

 

বিভিন্ন দলিলাদি সংগ্রহের বিষয়টি বিবেচনায় ডিজিটাল ব্যাংক স্থাপনের আবেদন গ্রহণের তারিখ বাড়ানো হয়েছে।

 

ফলে আগামী ২ নভেম্বর রোববার বিকেল ৬ পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে।

Viewed 5650 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!