বগুড়ার শেরপুরে কুসুম্বী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নির্বাচনী সভা
উপজেলা প্রতিনিধি,শেরপুর,বগুড়াঃ বগুড়ার শেরপুর কুসুম্বী ইউনিয়নের দক্ষিণ জামুর গ্রামে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সোমবার ( ১৫ সেপ্টেম্বর ) বাদ মাগরিব কুসুম্বী ইউনিয়নের আমির মোঃ সাইফুল ইসলাম সাখাওয়াত এর সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ আব্দুল হালিম এর সঞ্চালনায় উক্ত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ধুনট নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেরপুর উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাওলানা মোঃ দবিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে কর্মপরিষদ সদস্য মোঃ আফছার আলী, ইউনিয়ন নায়েবে আমির ডাক্তার মোঃ আব্দুল হাই, সাইফুল ইসলাম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে দক্ষিণ জামুর এলাকার প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন পরিশেষে উক্ত গ্রামের নেতা কর্মীদের নিয়ে নির্বাচনী কমিটি গঠন করা হয়।
Viewed 4350 times


