September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার লাহিড়ীপাড়া ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ

গোলাম রব্বানী শিপন, মহাস্থান,বগুড়াঃ বাংলাদেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের দরিদ্র ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য সরকার পরিচালিত “খাদ্যবান্ধব কর্মসূচি” চাল স্বল্প মূল্যে বিতরণ করা হয়েছে৷ এরই ধারাবাহিকতায় বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী উপকারভোগীদের মাঝে স্বল্প মূল্যে এ খাদ্যশস্য বিতরণ করা হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের রায়মাঝিড়া কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম।

কর্মসূচির আওতায় প্রতিটি কার্ডধারী সুবিধাভোগী ১৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ৩০ কেজি চাল কেনেন। রায় মাঝিড়া ১ নং ওয়ার্ডে হিরু মন্ডল ডিলার কেন্দ্র কর্তৃক ৫০১জন কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে বিরতিহীন ভাবে এ খাদ্যবান্ধব চাল বিতরণ করা হয়।

Viewed 8100 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!