September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

জাতীয় মানবাধিকারে উদ্যোগে বগুড়া (আই.এইচ.টি) তে ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত 

আরমান হোসেন ডলার,বিশেষ প্রতিনিধি,বগুড়াঃ “বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে মাসব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচির ধারাবাহিক অংশ হিসাবে আজ ১৫ই সেপ্টেম্বর রোজ সোমবার, গভঃ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আই.এইচ.টি) বগুড়ায় ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।।

 

সেই সময় গভঃ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আই.এইচ.টি) শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন লেকচারাল ডা. আবু মো: ইউসুফ হাসান (মামুন) সাধারণ সম্পাদক বগুড়া ডেন্টাল সোসাইটি, লেকচারাল ডা. মো: তারেক-আল-যোবায়ের (তুহিন), দপ্তর সম্পাদক বগুড়া ডেন্টাল সোসাইটি, ল্যাব মেডিসিন অনুষদ অনুষদ প্রধান ডাঃ নাহিদা সুলতানা, মোঃ শাহজাহান আলী ইনচার্জ, ল্যাব মেডিসিন অনুষদ।

 

বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর সরকার (মানিক), মোঃ আরমান শেখ, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ), সিনিয়র যুগ্ম সম্পাদক ডাক্তার এ এস এম রায়হান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন (ছাবদুল), দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ ফজলু সাকিদার প্রমুখ।

 

উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সিয়াম, আশিক, সজিব, রিফাত, রাতুল,রুমি সৌরব প্রমুখ।।

Viewed 7200 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!