August 11, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া শেরপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের মিলন মেলা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি,শেরপুর,বগুড়াঃ বগুড়ার শেরপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের শাহবন্দেগী ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শেরুয়া বটতলা এলাকায় এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন শাহবন্দেগী ইউনিয়ন শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম। ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ও জেলা বিএনপির নির্বাহী সদস্য অধ্যাপক সাজ্জাদুমানা সিরাজ জয়।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এসএম রবিউল হাসান দারুন, শেরপুর উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জিএম মোস্তফা।

 

এসময় উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মো. ছানোয়ার হোসেন, ইউনিয়ন শাখার সহ সভাপতি মামুন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আল হিরাসহ ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Viewed 5600 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!