August 2, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

সান্তাহারে পাঁচ শিশু শিক্ষার্থীকে নিয়ে ধসে পড়ল সরকারি স্কুলের মেঝে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সান্তাহারে বাগবাড়ী এলাকায় ক্লাস শুরুর আগেই পাঁচ শিশু শিক্ষার্থীকে নিয়ে পুকুরে ধসে পড়ল স্কুলের ক্লাস রুমের মেঝে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির কক্ষে ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর ওই কক্ষ বন্ধ করে দিয়েছে উপজেলা শিক্ষা অফিস।

 

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম ও সজল হোসেন বলেন, চলতি বছরের ১৫ জানুয়ারির প্রধান শিক্ষক হিসেবে এই বিদ্যালয়ে যোগ দেন শ্যামনাথ। তিনি বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে খুবই উদাসীন। তার উদাসীনতার কারণে পড়াশোনার পাশাপাশি অবকাঠামোর অবস্থাও বেহাল।

 

তিনি একটু সচেতন হলে এই মেঝে ধসে যাওয়ার ঘটনা ঘটত না। জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামনাথ বলেন, অনেক দিন আগে পুকুরের ওপর এই বিদ্যালয়ের কক্ষ নির্মাণ করা হয়। সম্প্রতি উত্তর দিকে গাইডওয়াল নির্মাণ করা হলেও তিনি যোগদানের পর থেকে কোনো বরাদ্দ না পাওয়ায় মেঝে সংস্কারের কাজ করা সম্ভব হয়নি।

Viewed 5050 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!