May 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া সদরের নুনগোলা ডিগ্রি কলেজের ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন 

গোলাম রব্বানী শিপন,বগুড়াঃ বগুড়া সদরের নুনগোলা ডিগ্রি কলেজের ৪তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় নুনগোলা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও নুনগোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব বুলু মিয়া সরকারের পুত্র ও উক্ত কলেজের ম্যানেজিং কমিটির নব নির্বাচিত সভাপতি বায়েজিদ বোস্তাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভাবে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা। এসময় তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর একটি দল দুঃশাসন করে গেছেন। শিক্ষা অঙ্গনের পরিবেশ তেমন ভাল ছিল না৷ আজ ফ্যাসিস্ট মুক্ত দেশে শিক্ষার মানোন্নয়ন ঘটেছে। সামনের দিনে আরও যাতে গুরুত্ব বাড়ে এজন্য আমাদের সচেষ্ট ভূমিকা থাকবে।

এ সময় কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুদ বলেন, কলেজের শ্রেণিকক্ষ সংকট দূরীকরণে শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়ন বরাদ্দে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ৪তলা নতুন একাডেমিক সম্প্রসারণ ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হচ্ছে।

এদিকে কলেজ গভর্নিং বর্ডির নব নির্বাচিত সভাপতি বায়েজিদ বোস্তাম কলেজের শিক্ষক মন্ডলীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সঠিক সময়েই কলেজে উপস্থিত ও শ্রেণিকক্ষে পাঠদানে আরও মনোযোগী হওয়ার জন্য শিক্ষকদের প্রতি তিনি আহবান জানান, এতে উপস্থিত ছিলেন, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল করিম রাফি, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মানিক, উপাধ্যক্ষ নূর আলম, মিলন মিয়া, মাহবুবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, শফিকুল ইসলাম পলাশ, সোহেল রানা, আব্দুল হান্নান, বাহানুর রহমান, আবীর হাসান, বাঁধন, ফিরোজ আহমেদ, প্রান্ত, নাফির উদ্দিন, নাজমুল হক নয়ন প্রমূখ।দোয়া পরিচালনা করেন, মাওলানা হারুন অর রশিদ।

Viewed 6600 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!