May 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

আন্তর্জাতিক সেল গঠন করল এনসিপি

ডেস্ক রিপোর্ট : দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আন্তর্জাতিক সেল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এ কমিটি অনুমোদন দিয়েছেন।

গতকাল শনিবার দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক সেলের সম্পাদক সুলতান মোহাম্মদ জাকারিয়া আর সহসম্পাদক হয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ।

এ ছাড়া সদস্য হয়েছেন আরিফ সোহেল, আবু সাঈদ মোহাম্মদ উদ্দিন (দক্ষিণ এশিয়া), তাহসীন রিয়াজ, নাভিদ নওরোজ শাহ্, তৌহিদ হোসেন মজুমদার, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন ও মাহবুব আলম।

Viewed 5250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!