August 11, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

রাষ্ট্রীয় সম্পদ লুটকারীদের ক্ষমতার চাবি দেবেন না: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট : যারা অতীতে রাষ্ট্রের সম্পদ লুট করে অর্থ-বিত্তের পাহাড় গড়েছে তাদের হাতে ক্ষমতার চাবি না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ক্ষমতায় যেতে পারলে জামায়াতের এমপিরা অতিরিক্ত সরকারি সুবিধা ভোগ করবেন না।

শুক্রবার রাজধানীর মনিপুর স্কুল আন্ড কলেজ প্রাঙ্গণে কাফরুল দক্ষিণ থানার ফ্রি মেডিকেল ক্যাম্পে উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। ২ আগস্ট তার বাইপাস সার্জারি হয়। শুক্রবারের কর্মসূচির মাধ্যমে রাজনীতিতে ফিরেছেন শফিকুর রহমান।

জামায়াত আমির বলেন, ‘জামায়াত এমন রাষ্ট্র চায়, সেখানে ধর্মের নামে বৈষম্য করা হবে না। নারী ও পুরুষ নির্বিশেষে ভয় ও শঙ্কামুক্ত থাকবেন। দেশ হবে দুর্নীতি, দুঃশাসন ও অপশাসন মুক্তি। জামায়াতের দুইজন মন্ত্রী ২০০১ সাল থেকে পাঁচ বছর তা, প্রমাণ করে গেছেন।’

ক্ষমতায় যেতে পারলে চিকিৎসার আধুনিকায়নের প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির নিজের অসুস্থ হয়ে পড়ার বিবরণ দিয়ে বলেন, ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মেডিকেল বোর্ড, বিদেশে অপারেশনের পরামর্শ দিয়েছিলেন। সিঙ্গাপুর, থাইল্যান্ড কিংবা যুক্তরাষ্ট্র যেতে বলেছিলেন। তখন বললাম, ‘আল্লাহ যদি সেখানে সুস্থ করতে পারেন, তাহলে তিনি চাইলে আমার জন্মভূমি বাংলাদেশেও সুস্থ করতে পারেন’। হাঁচি কাশি হলেও বিদেশে যাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে দেশে চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি।

থানা আমির আনোয়ারুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা।

Viewed 5850 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!