May 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার মহাস্থানে ভালো মানুষের খোলস পড়ে কটকটি ব্যবসার অন্তরালে মাদক ব্যবসাঃআটক ৩

গোলাম রাব্বানী শিপন,মহাস্থান,বগুড়াঃ বগুড়া জেলার শিবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মা*দক দ্রব্যসহ মহাস্থানের ৩জনকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের নাগর কান্দি হাতীবান্ধা গ্রামে ঢাকা-রংপুর মহাসড়কে একটি গ্যারেজের সামনে অভিযান চালানো হয়৷ এসময় এলাকার মাদক সম্রাট লিটন মিয়া (৪৫)কে ১৮ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। আটককৃত লিটন মৃত আব্দুল গফুর এর পুত্র। অপর দিকে একই অভিযানে মহাস্থান নামাপাড়া এলাকার আরও ২ ব্যক্তি কে আটক করে শিবগঞ্জ থানা পুলিশ। এরা হলো মহাস্থান বারিদার পাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র কটকটি ব্যবসায়ী আবুল কালাম (৬০)। ও একই গ্রামের মৃত বাবলু মিয়ার পুত্র জাকির হোসেন (৪৬) আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২.৮০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)৷ শাহিনুজ্জামান শাহীন বলেন, মহাস্থানে মাদক বিরোধী অভিযানে ৩ জনকে আটক করা হয়। এদের ভিতর ২ জন আবুল কালাম ও জাকির হোসেন, মহাস্থান কটকটি ব্যবসার অন্তরালে হেরোইন বিক্রি করত। সুকৌশলী এ ২ মাদক ব্যবসায়ী অনেক বার পুলিশ তাদের হাতেনাতে মাদক সহ আটক করতে ব্যর্থ হয়েছে। কিন্তু এবচর তাদের শেষ রক্ষা হয়। এঘটনায় অপর ১ জন সহ ৪ জনকে শনিবার তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।

Viewed 8900 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!