বগুড়ার নন্দীগ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা
উপজেলা প্রতিনিধি নন্দীগ্রাম,বগুড়াঃ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ৩ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে একটি বিশাল বর্নাঢ্য আনন্দ র্যালী বগুড়া-নাটোর মহাসড়কসহ নন্দীগ্রাম উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ র্যালী শেষে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষকদল কেন্দ্রীয় কমিটি এবং (কাহালু-নন্দীগ্রাম) ৩৯, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কান্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পৌর কৃষকদলের সভাপতি সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত, সাধারণ সম্পাদক আবু সাইদ মিলন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম মজনু, উপজেলা মহিলাদলের সভানেত্রী রেশমা আরা সাথী, সাধারণ সম্পাদক ইস্মত আরা পারভীন পাপিয়া, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, যুগ্ম-আহবায়ক কোরবান আলী, মতিউর রহমান মুসা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজু আহম্মেদ, যুগ্ম-আহবায়ক সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী আহম্মেদ প্রমুখ।
Viewed 4700 times


