May 13, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় জাতীয় আদিবাসী পরিষদের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা 

স্টাফ রিপোর্টারঃ জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির উদ্যোগে জাতীয় আদিবাসী পরিষদের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার তিবে বগুড়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শুরুতে সংগঠনের প্রয়াত সভাপতি রবীন্দ্রনাথ সরেন সহ প্রয়াত বর্ষীয়ান আদিবাসী নেতাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সংগঠনের নেতৃবৃন্দ।

 

সংগ্রাম ও গৌরবের ৩২ বছর পার করেছে বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীদের অধিকার আদায়ের অন্যতম সংগঠন জাতীয় আদিবাসী পরিষদ। ১৯৯৩ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন বর্ষীয়ান আদিবাসী নেতাদের নিয়ে প্রতিষ্ঠালাভ করে ঐতিহ্যবাহী এ সংগঠন। সংগঠনটির ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সারাদেশে নানান কর্মসূচিতে পালন করছে।

 

জেলার কমিটির সভাপতি শ্রী সন্তোষ সিং বাবু এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রেজাউল হাসান রানু সভাপতি বগুড়া জেলা প্রেসক্লাব, বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ জেলার কমিটির সাবেক সভাপতি যুগেশ চন্দ্র সিং, এ্যাড, সাইফুল ইসলাম পল্টু আহ্বায়ক, এ্যাড, দিলরুবা নূরী সদস্য সচিব বগুড়া জেলা বাসদ। বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ জেলা কমিটির কোষাধ্যক্ষ সন্তেষ চন্দ্র সিং।

 

আরো বক্তব্য রাখেন গৌতম চন্দ্র মাহাতো সভাপতি জাতীয় আদিবাসী পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখা, স্বপন কুমার সিং আহ্বায়ক, হিরালাল সিং সদস্য সচিব শেরপুর উপজেলা শাখা, প্রভাত চন্দ্র মালো সভাপতি গাবতলী উপজেলা শাখা, পলাশ বাগদী সাধারণ সম্পাদক ধুনট উপজেলা শাখা, রনজিৎ চন্দ্র মালো সভাপতি সারিয়াকান্দি উপজেলা শাখা। বক্তব্য রাখেন আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি উত্তম কুমার সিং, সাধারণ সম্পাদক সাগর কুমার সিং এছাড়াও উপস্থিত ছিলেন সোনাতন বর্মণ, উজ্জ্বল মাহাতো, রিপন মাহাতো, নারী নেত্রী বরিতা বর্মণ প্রমূখ।

 

আলোচনা সভা থেকে আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠনসহ ৯ দফা দাবি ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ-সাহেবগঞ্জ বাগদাফার্মে তিন সাঁওতাল হত্যার বিচার সহ জাতীয় সংসদে সমতলের আদিবাসীদের জন্য প্রতিনিধি হিসেবে সংরক্ষিত আসন বরাদ্দ, সরকারি চাকরিতে কোটা নিশ্চিত এবং উচ্চশিক্ষায় কোটা বাস্তবায়নসহ সারাদেশে আদিবাসীদের ওপর নির্যাতন, হত্যা, ধর্ষণ, অপহরণ, জমি জবরদখল, মিথ্যা মামলা প্রত্যাহারসহ সরকারের কাছে নানা দাবি জানান।

Viewed 5750 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!