May 13, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

সাদুল্লাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

‎গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির গৌরব, ঐতিহ্য ও সফলতার ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বুধবার (৩রা সেপ্টেম্বর) সাদুল্লাপুর উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়েছে।

‎স্থানীয় শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুলের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাড. আব্দুস ছালাম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন প্রধান অতিথি গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. শহিদুজ্জামান শহীদ, পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু আলা মওদুদ, সাদুল্লাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম,উপজেলা যুবদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নয়ন কবীর, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ সরকার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ সফিয়াজ্জামান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাহবুবার রহমান, ইদিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহারুল হুদা মন্ডল প্রমূখ।

‎শেষে শহীদ মিনার চত্বর থেকে বর্ণাঢ্য এক র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসব কর্মসুচিতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, জিয়া পরিষদ, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন।

Viewed 5050 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!