August 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার শাজাহানপুরে যুবলীগ নেতা তালেব মেম্বার আটক

উপজেলা প্রতিনিধি শাজাহানপুর,বগুড়াঃ বগুড়ার শাজাহানপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারনামীয় আসামি মোঃ আবু তালেব (৪৫) কে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ। তিনি শাজাহানপুর উপজেলার ০৫ নং খরনা ইউনিয়ন পরিষদের মেম্বার ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

 

পুলিশ সূত্রে জানা যায়, শাজাহানপুর থানায় দায়েরকৃত মামলা নং-৩১, তারিখ-১৯/০৫/২০২৫ খ্রিঃ জিআর নং-২০৭, ধারা ৯(৩)/১০/১১/১৩ সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন আবু তালেব। তার পিতার নাম ইউনুস আলী, বাড়ি শাজাহানপুর থানাধীন গয়নাকুড়ি গ্রামে।

 

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ আগস্ট) রাত আনুমানিক আড়াইটা দিকে শাজাহানপুর থানার পুলিশ গয়নাকুড়ি এলাকা থেকে তাকে গ্রে’ফতার করে।

 

পুলিশ জানায়, গ্রে’ফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

 

Viewed 8100 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!