বগুড়া গাবতলী থেকে হত্যা মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী মোঃরাসেল শেখ গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ সিপিএসসি বগুড়া, র্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী উপজেলার চকবোঝাই সন্ধাবাড়ী এলাকায় হত্যা মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী মোঃ রাসেল শেখ (ওরফে) রাসেল (৩১) গ্রেফতার। আজ সোমবাব (২৫ আগস্ট) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল কর্তৃক গাবতলী চকবোঝাই সন্ধাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মোঃ রাসেল শেখ পিতা ইলিয়াস শেখ পাগলা, সাং সাবগ্রাম করশা পাড়া, সদর। গ্রেফতারকৃত আসামী মোঃ রাসেল শেখ গ্রেফতার থেকে পরিত্রাণ পেতে স্থানীয়, আত্মীয় স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন স্থানে দীর্ঘ দিন আত্মগোপনে ছিলো। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়।
Viewed 10050 times



