May 14, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

শাহাজাহানপুর খরনা ভাদাইকান্দি গ্রামের হত্যা মামলার এজাহারনামীয়-০২ জন আসামী গ্রেফতার 

শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে বহুল আলোচিত আল আমিন হ’ত্যা মামলার দুই আসামিকে র‌্যাব-৪, মিরপুর এর সহায়তায় গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ।

মামলার রুজু হওয়ার পর হতে পলাতক থাক এজাহারনামীয় আসামী ১। মোঃ বাশির আহম্মেদ (২৬), ২। মোঃ নাজির হোসেন (২৮), উভয়ের পিতা- মৃত আঃ লতিফ, সাং- ভাদাইকান্দি, থানা- শাজাহানপুর ২৪/০৮/২০২৫ তারিখ ভোর ০৫.৩০ ঘটিকায় ঢাকা মিরপুর থানাধীন মিরপুর মোল্লাপাড়া এলাকা হতে গ্রে’ফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে ইতঃপূর্বে একাধিক মামলা আছে বলে জানিয়েছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।

 

Viewed 8700 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!