বগুড়ার যাত্রীবাহী বাস থেকে ৮ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
রুহুল আমিন শাহিন,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি বাস থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বগুড়া-ঢাকা মহাসড়কের ছোনকা এলাকায় নাবিল পাম্বে যাত্রা বিরতির সময় এ অভিযান চালায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— কুড়িগ্রাম জেলার রাজবাড়ী এলাকার কাশেম শেখের ছেলে লিটন শেখ (৪০) ও রিমন হোসেনের ছেলে পলাশ হোসেন (২৭)।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় দুই যুবকের সঙ্গে থাকা দুটি নীল স্কুলব্যাগ ও একটি সিমেন্টের বস্তা তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, গ্রেফতারকৃত আসামি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বগুড়া কারাগারে পাঠানো হয়েছে ।
Viewed 4750 times


