আদালতে মামলা দায়ের বগুড়ায় উত্তর চেলোপাড়ায় মারপিট ও স্বর্ণালংকার এবং নগদ টাকা লুট
স্টাফ রিপোর্টারঃ বগুড়া শহরের উত্তর চেলোপাড়ায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালিয়ে মারপিট ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় প্রতিপক্ষের মারপিটে বৃদ্ধা চায়না রাণীসহ অন্তত ৪ জন আহত হয়। দুর্বৃত্তরা হামলা চালানোর পর চলে যাবার সময় নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এসব ঘটনায় চায়না রাণী’র মেয়ে সরস্বতী সরকার বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকার রবি মোহন্তর স্ত্রী চায়না রাণী তার বাড়ির সংস্কার কাজ করতে গেলে গত ১২ আগস্ট সকাল ৯ টার দিকে একই এলাকার কতিপয় মুখচেনা ও অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাড়ির কাজে বাধা প্রদান করে। এ সময় তারা ধারালো দেশিয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে চায়না রাণী সহ তার স্বজনদের উপর হামলা চালিয়ে মারপিট করে। মারপিট ছাড়াও তারা বাড়ি থেকে নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়। যাবার সময় তারা খুন সহ নানা প্রকার হুমকী প্রদান করে চলে যায়। তাদের মারপিটে চায়না রাণী গুরুতর আহত সহ আরও ৪ জন আহত হন। আহত চায়না রাণীকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনায় বগুড়া সদর থানায় অভিযোগ দিতে গেলে থানায় অভিযোগ গ্রহণ না করে আদালতে মামলা করার পরামর্শ প্রদান করা হয়। পরে চায়না রাণীর মেয়ে সরস্বতী সরকার বাদী হয়ে সদর আদালতে একটি মামলা দায়ের করেন।
Viewed 5550 times



