September 24, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার শেরপুরে আমিনপুর শহীদ মিজানিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা

উপজেলা প্রতিনিধি,শেরপুর,বগুড়াঃ বগুড়ার শেরপুরে আমিনপুর শহীদ মিজানিয়া দাখিল মাদ্রাসার এডহক ম্যানেজিং কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে। সোমবার (১৮ আগষ্ট ) দুপুরে এডহক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট এসএম আবুল কালাম আজাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা আবু সাইদ, আলহাজ্ব নওয়াব আলী, ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজির উদ্দিন, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শাহজাহান আলী ও শিক্ষক সদস্য উম্মে সালমা, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মন্ডল, এসএম তাসনিম আজাদ সোহান, সামিউল আলম তুষার , সামস আরাফাত শিশির, আব্দুল হাই সিদ্দিকী, আক্তার হোসেন, প্রভাষক আব্দুর রাজ্জাক, প্রভাষক আবু জাফর, প্রভাষক তৌহিদ ইসলাম, ছাত্রনেতা মেহেদী হাসান পাপ্পু প্রমুখ। ১১ আগস্ট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্টার্ড (প্রশাসন) প্রফেসর সালে আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই এ্যাডহক কমিটির অনুমোদন প্রদান করে।

Viewed 6150 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!