September 24, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত কিশোরের বয়স ১২ বছর।

 

পুলিশ জানায়, সোমবার (১৮ আগস্ট) বিকেল ৫টার দিকে সদর উপজেলার সাবগ্রামে এ ঘটনা ঘটে। পরে শিশুটির পরিবার থানায় অভিযোগ দায়ের করলে রাতেই অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়।

 

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন, বর্তমানে ভুক্তভোগী শিশুটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Viewed 7100 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!