নন্দীগ্রামে দুই সার ব্যবসায়ীর ৪০হাজার টাকা জরিমানা
উপজেলা প্রতিনিধি,নন্দীগ্রাম,বগুড়াঃ বগুড়ার নন্দীগ্রামে দুই সার ব্যবসায়ীকে ৪০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ আগষ্ট) বেলা ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম (সদর) ইউনিয়নের শিমলা বাজার ও নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রয় ও দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ধারায় শিমলা বাজারে মেসার্স দুবাই এন্টারপ্রাইজ ও নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে মেসার্স জ্যোতি এন্টারপ্রাইজ এই ২টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা করে সর্বমোট ৪০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জাকিরুল ইসলাম এবং প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ অফিসার আশিকুর রহমান ও শর্মিলী ইসলাম।
Viewed 5750 times


