May 14, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া অনূর্ধ্ব — ১৪,১৬,১৮ ক্রিকেট খেলোয়াড় বাছাই ২৩ ও ২৪ আগস্ট

ক্রীড়া প্রতিবেদকঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড গেম ডেভেলপমেন্ট কমিটির আয়োজনে বগুড়া জেলা অনূর্ধ্ব- ১৪,১৬ ও ১৮ ক্রিকেট দলের প্রাক বাছাই আগামী ২৩ ও ২৪ আগস্ট সকাল ৯ টায় শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে । বাছাই কার্যক্রম পরিচালনা করবেন রাজশাহী বিভাগীয় ক্রিকেট কোচ শাহনাওয়াজ শহীদ শানু। শুধুমাত্র বগুড়া জেলার ক্রিকেটাররা অংশগ্রহণ করতে পারবে। বাছাইয়ে অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়দেরকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, পিএসসি / জেএসসি/ জন্মনিবন্ধন ডিজিটাল এর অরজিনাল ও ফটোকপি,স্কুলের প্রত্যয়নপত্র ,ক্রিকেট সরঞ্জাম ও পোশাক সহ উল্লেখিত দিনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

Viewed 5400 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!