May 14, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ডিগবাজি দিতে কানাডা যাচ্ছেন জায়েদ খান

ডেস্ক রিপোর্ট : বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। সেখানে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যায় তাকে। এর মধ্যে নতুন খবর দিলেন তিনি। প্রথমবারের মতো ফোবানা সম্মেলনে পারফর্ম করতে যাচ্ছেন এই নায়ক।

কানাডার মন্ট্রিয়েলে তিন দিনব্যাপী ফোবানা সম্মেলনটি অনুষ্ঠিত হবে আগামী ২৯-৩১ আগস্ট। সম্মেলনে ৩১ আগস্ট জায়েদ খান পারফর্ম করবেন।

এর আগে জায়েদ খান বিভিন্ন দেশে পারফর্ম করেছেন। কানাডার ক্যালগরিতেও পারফর্ম করেছেন। কিন্তু বাঙালি অধ্যুষিত কান্ডার মন্ট্রিয়েলে প্রথমবারের মতো পারফর্ম করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত এই তারকা।

জায়েদ খান বলেন,  ‘২৯ তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৯-৩১ আগস্ট। এটি একটি বড় আয়োজন। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা সম্মানের। আরও অনেক নামকরা শিল্পী এখানে পারফর্ম করবেন। গান হবে, নাচ হবে সেই সঙ্গে সবার সঙ্গে আড্ডাও হবে।’

উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন ‘ফোবানা’ (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) সম্মেলনের সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গেলে বছরের জুলাইয়ে নিউ ইয়র্কে যান জায়েদ খান। এরপর থেকে সেখানেই আছেন আলোচিত এই অভিনেতা। সেখানে বিভিন্ন আয়োজনে পারফর্মও করছেন তিনি। এছাড়া নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানায় উপস্থাপক হিসেবে দেখা যাচ্ছে জায়েদ খানকে।

Viewed 11250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!