বগুড়ায় মহাসড়কে কোচ-সিএনজির সংঘর্ষে লক্ষ্মী রানী নিহত
স্টাফ রিপোর্টারঃ বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারা এলাকায় যাত্রীবাহী কোচ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে লক্ষ্মী রানী (৪০), নামে এক নারী নিহত। এ সময় আরো ৩ জন গুরুতর আহত।
সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭ টায় দুর্ঘটনাটি ঘটে। নিহত লক্ষ্মী রানী, গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের লাংলু মধ্যপাড়া এলাকার খোকন চন্দ্রের স্ত্রী।
বগুড়া কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা, রংপুরগামী অরিন ট্রাভেলসের একটি কোচ, চন্ডিহারা বাজার এলাকায় গাবতলীগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষে। ঘটনাস্থলেই সিএনজির যাত্রী লক্ষ্মী রানী নিহত। সিএনজি চালকসহ আরও ৩ জন আহত হয়। সংঘর্ষে সিএনজি রিস্কাটি দুমড়ে-মুচড়ে যায়।
পুলিশ আরো জানায়, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় জড়িত কোচটি জব্দ করা হলেও, চালক ও তার সহকারী পালিয়ে যায়।
Viewed 8200 times



