May 14, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া সোনাতলায় রান্নাঘরের মাটি খুঁড়ে মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ 

স্টাফ রিপোর্টারঃ বগুড়া সোনাতলা থানার এ.এসআই হোসেন আলী গোপন সংবাদের ভিত্তিতে, সোনাতলা উপজেলার পাকুল্লা খাটিয়ামারিচরস্থ আসামী মোঃ তোজাম্মেল হোসেন ব্যাপারী (৩৭), পিতা মৃত নাছিম উদ্দিন ব্যাপারী, স্থায়ী সাং ধারাবরিষা (তেলিগাড়ী), সারিয়াকান্দি। বর্তমান বসবাস খাটিয়ামারিচর, সোনাতলা। মোজাম্মেল ব্যাপারীর বসতবাড়ীতে চোরাই মোটরসাইকেল আছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৭ আগস্ট রাত ৯ টা ১০ মিনিটে তার বাড়িতে এ.এসআই মোঃ হোসেন আলী সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত হলে আসামী মোঃ তোজাম্মেল হোসেন ব্যাপারী (৩৭) পালানোর চেষ্টা করে। এ-সময় সোনাতলা থানা পুলিশ মোটরসাইকেল চোরকে গ্রেফতার করে। আসামীর জিজ্ঞাসাবাদকালে তার দেখানোমতে তার বসতবাড়ীর রান্না ঘরের মেঝের মাটির নিচ থেকে ১টি লাল রং এর রেজিস্ট্রেশন বিহীন ১০০ সিসি Bajaj CT 100, মোটর সাইকেল, যার ইঞ্জিন নং-DUMBSL33008, চেচিস নং MD2DDD UZZSW L77562 মূল্য অনুমানিক (এক লক্ষ বিশ হাজার) টাকা ১টি কালো রং এর রেজিস্ট্রেশন বিহীন 150 সিসি Suzuki Gixxer SF মোটর সাইকেল, যার ইঞ্জিন নং-BGA1-533500 চেচিস নং- MB8NG4B BEJ9106379 মূল্য অনুমানিক (দুই লক্ষ আশি হাজার) টাকা উদ্ধার করেন। জিজ্ঞাসাবাদকালে ধৃত আসামী স্বীকার করে তার আরও সহযোগী আছে। সোনাতলা থানার মামলা নং-২১, তারিখ-১৮/০৮/২০২৫খ্রিঃ, ধারা- ৩৭৯/৪১৩/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Viewed 8200 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!