বগুড়ার শেরপুরে অসহায় মাজেদার পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী
উপজেলা প্রতিনিধি,শেরপুর,বগুড়াঃ রবিবার (১০ আগষ্ট) বেলা ১১টার দিকে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নে নদী ভাঙ্গনের শিকার মাজেদা খাতুনকে জেলা বিএনপি সদস্য আসিফ সিরাজ রব্বানীর পক্ষ থেকে টেউটিন প্রদান করা হয়।
এ সময় সুঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ, শেরপুর উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি মেম্বার বাবলু, সাবেক আহ্বায়ক গোলাম রব্বানী বুলু, সুঘাট ইউনিয়ন যুবদলের সভাপতি তরিকুল ইসলাম মানু, সুঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শামীম রেজা, ভবানীপুর ইউনিয়ন যুবদল নেতা আবি তাহের, ওয়ার্ড সভাপতি নুরুল আমিন, জিএম সম্রাটসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Viewed 5650 times


