বগুড়ার শিবগঞ্জে করতোয়া নদী থেকে কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার
উপজেলা প্রতিনিধি শিবগঞ্জ,বগুড়াঃ বগুড়ার শিবগঞ্জে করতোয়া নদী থেকে এক কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার নিয়ামতপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম তফিজার ফকির (৪২)। তিনি নিয়ামতপুর পশ্চিমপাড়া এলাকার মৃত এরমাদ আলী ফকিরের ছেলে এবং কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান।
ওসি জানান, পরিবারের বরাত দিয়ে তিনি জানতে পেরেছেন তফিজার ফকির গত ৮ আগস্ট বিকেল থেকে নিখোঁজ ছিলেন। পরদিন বিকেল ৪টার দিকে তাঁর বড় ভাই নবীর উদ্দিন নদীর পূর্ব দিকে, বাড়ি থেকে অদূরে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, পরিবারের দাবি অনুযায়ী তফিজার ফকির মৃগী রোগে ভুগছিলেন। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Viewed 5850 times


