May 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় চলমান পানি নিষ্কাশন ব্যবস্থার অবনতি ও তার প্রভাব!!

সম্পাদকীয়ঃ

বগুড়া জেলার পানি নিষ্কাশন ব্যবস্থা দীর্ঘদিন ধরেই নানাবিধ সমস্যার সম্মুখীন হয়েছে। অপরিকল্পিত নগরায়ন, ড্রেনের ব্যবস্থার অভাব এবং নদী-খাল দখল প্রভৃতি কারণে এই অঞ্চলে অতি বৃষ্টিপাত হলে জলবদ্ধতায় সৃষ্টি হয়। ড্রেনের ব্যবস্থাগুলির প্রয়োজনীয় সংস্কার না থাকায় এই বগুড়া জেলা নগর বাসীদের ভোগান্তি ক্রমশই বেড়েই চলেছে। যেন শেষ নেই।

বিজ্ঞাপন

সরকারি এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে এখন বগুড়ায় আধুনিক ড্রেনের প্রকল্প বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। নতুন করে নালা খনন, পুরাতন খাল পূর্ণখনন এবং জলধারা উন্নয়নের মাধ্যমে পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা অতি জরুরী। অতি বৃষ্টিপাতের সৃষ্টি হওয়া জলবদ্ধতার কারণে জনজীবনে তৈরি হচ্ছে ভোগান্তি বাধাগ্রস্ত হচ্ছে বগুড়া থাকা কর্মজীবি জনগণ। থেমে যাচ্ছে একটি উন্নয়ন মিল শহরের গতি। বিগত অনেকগুলি বছরে বগুড়া জেলার অভ্যন্তরীণ অবকাঠামোর কোন পরিবর্তন বা সংস্কার না হওয়ার পেছনের অদৃশ্য কারণ জানতে চায় নগরবাসি।

 

বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়া। যা অর্থনৈতিক কৃষি ও শিক্ষাগত দিক থেকে দেশের অন্যতম অগ্রসর অঞ্চল হিসেবে পরিচিত। কিন্তু সাম্প্রতিক কারণগুলোতে বগুড়া জেলার পানি নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতা এবং অব্যবস্থাপনার কারণে এখানকার নগরবাসী জীবনযাত্রা দুর্ভোগে পড়েছে। বর্ষাকাল এলে শহরের স্কুল কেন্দ্র থেকে শুরু করে রাস্তাঘাট, মহল্লা, এমনকি বাজার এলাকাগুলো হাটু-সমান পানিতে ডুবে যায়। আর তখন শহর যেন এক জলাবদ্ধ জেলে পরিণত হয়। বগুড়া শহরের প্রধান সমস্যা হচ্ছে অপরিকল্পিত নগরায়ন এবং পুরনো ও অকার্যকর ড্রেনের ব্যবস্থা। অধিকাংশ ড্রেন জমানো ময়লা ও আবর্জনায় বন্ধ হয়ে আছে। কোথাও কোথাও ড্রেন থাকলেও এতটা সরু যে, স্বাভাবিকভাবে পানি নিষ্কাশন সম্ভব হয় না। বৃষ্টি হলেই সেই পানি জমে যায়। এবং দিনের পর দিন তা থেকে যায়, অনেক স্থানে ড্রেনের পাশে দোকানপাঠ তৈরি হয়েছে। যার ফলে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এই পানি জমে থাকার কারণে পথচারীরা প্রতিদিন বিপদে পড়েন। স্কুলগামী শিশু, অফিসগামী কর্মচারী, রোগী পরিবহনের এম্বুলেন্স, সবার চলাচল দুঃসাধ্য হয়ে ওঠে। এছাড়াও, এই জলাবদ্ধতা থেকে জন্ম নিচ্ছে নানা ধরনের পানববাহিত রোগ। যেমন : ডায়রিয়া, টাইফয়েড, চর্মরোগ এবং মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ও চিকুনগুনিয়ারপ্রকোপ বাড়ছে আশঙ্কাজনক হারে

বিজ্ঞাপন

এখানে উল্লেখযোগ্য যে, স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের টেকসই কোনো পরিকল্পনা বাস্তবায়নে এখনো যথাযথ উদ্যোগ নিচ্ছে না। মাঝে মাঝে কিছু ড্রেন পরিস্কারের চেষ্টা করা হলেও তা নিয়মিত ও কাঠামোগত না হওয়ায় সমস্যার সমাধান হচ্ছে না। আবার অনেক সময় উন্নয়নের নামে রাস্তা খোঁড়াখড়ি করা হয়। কিন্তু সেই কাজ শেষ হতে দীর্ঘ সময় লেগে যায় এবং নতুন সমস্যার সৃষ্টি হয়।

 

এই অবস্থায় উন্নয়নের জন্য প্রথমেই দরকার একটি আধুনিক দীর্ঘমেয়াদি ড্রেনের মাস্টার প্ল্যান। শহরের প্রতিটি ওয়ার্ডে জরিপ করে পানি জমার স্পর্ট চিহ্নিত করা উচিত এবং সেখানে প্রয়োজনে আন্ডার গ্রাউন্ড ড্রেনের সিস্টেম চালু করতে হবে। একই সঙ্গে স্থানীয় নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য গণসচেতনতামূলক কার্যক্রম চালানো দরকার যাতে তারা ড্রেন বা রাস্তায় ময়লা ফেলা থেকে বিরত থাকেন। 

 

সর্বোপরি, বগুড়া জেলার মানুষের স্বাভাবিক জীবন যাত্রা রক্ষা করতে হলে পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন এখন সময়ের দাবি। দায়িত্বশীল প্রশাসন। সচেতন নাগরিক সমাজ এবং প্রকৌশল বিশেষ জনগণের সমন্বয়ে যদি একটি কার্যকর উদ্যোগ নেওয়া যায়, তবে এই জনদুর্ভোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

Viewed 9350 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!