May 11, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার ধুনটে পাকা সড়ক ভেঙে নদীতে বিলীন

উপজেলা প্রতিনিধি,ধুনট,বগুড়াঃ বগুড়ার ধুনট পৌর এলাকার সরকারপাড়া-ভরনশাহী জনগুরুত্বপূর্ণ পাকা সড়কের প্রায় ১০ মিটার অংশ ভেঙে পাশের ইছামতি নদীতে চলে গেছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগে পড়েছেন এলাকার কয়েক গ্রামের নানা শ্রেণি-পেশার মানুষ।

 

সরেজমিন দেখা যায়, পৌর এলাকার ঐতিহ্যবাহী সরকার পাড়া থেকে পূর্ব ভরনশাহী গ্রাম পর্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়কটির পূর্ব পাশ দিয়ে বহমান ইছামতি নদী। আর সড়কের পশ্চিম পাশে ফসলি মাঠ। তবে এই ফসলি মাঠটি নিম্নাঞ্চল। বর্ষা মৌসুমে এই মাঠে পানি জমে থাকে। এই সড়কটি ২০১৫-২০১৬ অর্থবছরে পৌরসভার অর্থায়নে পাকা করন করতে ব্যয় হয়েছে ৭৪ লাখ ৯১ হাজার টাকা।

 

এদিকে কয়েক দিনের বৃষ্টির কারণে সড়কের পশ্চিম পাশের মাঠ পানি ভরে গেছে। মাঠের এই পানি নিস্কাশনের কোন ব্যবস্থা নেই। ফলে মাঠে পানির প্রবল চাপে পাকা সড়কে সুড়ং হয়ে পানি চুইয়ে ইছামতি নদীতে গড়িয়ে গত মঙ্গলবার সড়কের প্রায় ১০ মিটার অংশ নদীতে বিলীন হয়েছে।

Viewed 7500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!