বগুড়ার নন্দীগ্রামে উন্মুক্ত লটারীর মাধ্যমে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ
উপজেলা প্রতিনিধি,নন্দীগ্রাম,বগুড়াঃ বগুড়ার নন্দীগ্রামে ওপেন লটারী ড্রয়ের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ডিলারশীপ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষ ভদ্রাবতীতে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ডিলারশীপ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।
উক্ত লটারী ড্র অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু’র সভাপতিত্বে এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন খাদ্যবান্ধব কর্মসূচীর যাচাই-বাছাই কমিটির সদস্য উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার মোঃ ফজলুল করিম, বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, খাদ্য পরিদর্শক আবু মুছা, সহকারী খাদ্য পরিদর্শক ফারুক আলমগীর প্রমুখ।
উল্লেখ্য, নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়নের ১৪ টি পয়েন্টের মধ্যে ১৩ টিতে ওপেন লটারী ড্রয়ের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ডিলারশীপ নিয়োগ প্রক্রিয়া সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং বাঁকী একটি পয়েন্টে একাধিক ডিলারশীপের আবেদন না থাকায় বিধি মোতাবেক কমিটির সিদ্ধান্তক্রমে স্থগিত হয়েছে।
Viewed 8050 times


