বগুড়ারশেরপুরের কাগজপত্র না থাকায় ৩৯৫ বস্তা সারসহ ট্রাক জব্দ
উপজেলা প্রতিনিধি,শেরপুর,বগুড়াঃ বগুড়ার শেরপুর উপজেলায় কোনো কাগজপত্র ছাড়াই পরিবহন করা ৩৯৫ বস্তা সারসহ একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের দড়িমুকুন্দ এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা গেছে, ট্রাকটিতে ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার ছিল। তবে পরিবহনের সময় চালক বা অন্য কেউ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
অভিযান পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান। তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবা আক্তার ও প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম। অভিযান পরিচালনায় সহায়তা করে শেরপুর থানা পুলিশের একটি দল।
Viewed 6250 times


