বগুড়া প্রেসক্লাবের জুলাই স্মরণে আলোকচিত্র-ভিডিও প্রদর্শনীর পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টারঃ বগুড়া প্রেসক্লাবের আয়োজনে ৩৬ জুলাই স্মরণে ৫ দিনব্যাপী আলোকচিত্র-ভিডিও প্রদর্শনী ও প্রতিযোগীতার সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে প্রেসক্লাবের নতুন ভবনে অনুষ্ঠিত হয়।
বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক বগুড়ার সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিএনপির মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ, বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাডঃ হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি রাহাত রিটু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহেদ প্রমুখ।
Viewed 5450 times


