May 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ক্যান্সারের কাছে পরাজয়, জনপ্রিয় অভিনেতার জীবনাবসান


ডেস্ক রিপোর্ট :
বিনোদন জগতে আবারও দুঃসংবাদ। জনপ্রিয় তামিল অভিনেতা ও কৌতুকাভিনেতা মাধন বব প্রয়াত হয়েছেন। শনিবার রাতে চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। পেশাগতভাবে মাধন বব নামে পরিচিত হলেও, তাঁর আসল নাম ছিল এস কৃষ্ণমূর্তি।
মৃত্যুকালে প্রবীণ এই অভিনেতার বয়স হয়েছিল ৭১ বছর।পরিবার সূত্রে জানা গেছে, প্রবীণ অভিনেতা ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন এবং চেন্নাইয়ের আদিয়ারে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে।অভিনেতার প্রয়াত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শোক জানিয়েছেন।

অভিনেতার মৃত্যুতে এক শোকবার্তায় পরিচালক কে. বালাচাঁদের দীর্ঘদিনের সহকারী এন. মোহন বলেন, “কেবি স্যার তাঁর অভিনয় দেখেছিলেন এবং তাঁর হাসিতে মুগ্ধ হয়ে তাঁকে ‘ভানামে এল্লাই’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাস্ট করেছিলেন। মাধন বব খুব ভালো মানুষ ছিলেন। তাঁর প্রথম দিকে তিনি ট্রিপলিকেন থাকতেন। পরে পরিবারটি আদিয়ারে চলে আসেন।
তাঁর আত্মার শান্তি কামনা করি।”দর্শকদের কাছে কৃষ্ণমূর্তি নামে পরিচিত ছিলেন এ অভিনেতা। কয়েক বছর ধরে তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। পার্শ্ব চরিত্রে অনবদ্য অভিনয় দিয়ে সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছিলেন। তাঁর উল্লেখযোগ্য কাজে মধ্যে রয়েছে, ‘ভানামে এল্লাই’, ‘থেভার মাগান’, ‘পাত্তুকোট্টাই পেরিয়াপ্পা’, ‘নম্মাভার’,’সাথী লীলাবথি’, ‘থেনালি’, ‘সুন্দরা ট্রাভেলস’-এর মতো জনপ্রিয় ছবি।তামিল সিনেমাতে অভিনয়ের পাশাপাশি মালায়ালাম ও হিন্দি সিনেমাতেও কাজ করেন বর্ষীয়ান এ অভিনেতা। 

Viewed 7100 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!